আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, সেবা করতে না পারলে আর কোন দিন আসবোনা-এস.এম জিলানী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, আপনাদের সেবা করতে না পারলে আর কোন দিন আপনাদের কাছে আসবো না। আমি কোন দল করি তা না দেখে, আমি লোকটা কি রকম সেইটা দেখুন। এই অঞ্চলের মানুষ দীর্ঘ ১৭বছর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ভোট শুরুর আগেই ভোট কেটে বাক্সে ভরে দিতো। আমরা ভোট কেটে বাক্সে ভরে দেওয়ার রানজীতি করতে চাইনা। ভোট আপনার অধিকার, আপনার অধিকার যারা কেড়ে নিয়েছে ১৭ বছর সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার ভোটটা যাতে কেউ কেড়ে না নিতে পারে।

গত রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত পথসভা ও ধানের শীষ প্রতীকে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭বছর লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করার জন্য। আজকে বাংলাদেশে নির্বাচন সম্মূখে, আমরা সেই নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করতে এসেছি। প্রতিদ্ব›দ্বী অনেক প্রার্থী হতে পারে। প্রত্যেক প্রার্থীকে আমি শ্রদ্ধার সাথে দেখি। আমি আপনাদের বলতে চাই, আমি এ এলাকার সন্তান। আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সহযোগিতা চাই।

গণসংযোগ কালে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব খান, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ কয়েকশত নেতা-কর্মী তার সাথে ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর