গোপালগঞ্জে প্রণোদনার ধান বীজ ও সার পেল সাড়ে চার হাজার কৃষক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা এবং  পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস বীজ সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেনের সঞ্চালনায় বীজ সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি গোপালগঞ্জের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ বিধান রায়।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।

পরে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ সার তুলে দেন।

গোপালগঞ্জ সদর উপজেলা  কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চার হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উপশী জাতের বোরো ধান বীজ ও দশ কেজি করে ডিএপি ও এম ও পি সার বিতরণ করা হয়। 

এসব সার বীজ দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৪ হাজার ৩৩০ জন কৃষক ৪ হাজার ৩৩০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ বৃদ্ধি করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় বোরো ধানের উৎপাদন বাড়বে। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর