নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জে কবরস্থান থেকে ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্যার (৪৮) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুল আসামি জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল এলাকার ওই কবর স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোবাইল ব্যবসায়ী মিজান মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর এলাকার হারেজ মোল্লার ছেলে।

ওসি মো: শাহ আলম, গত ৮ নভেম্বর রাতে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে টেকনোলজি ব্যবহার আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল এলাকার একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় ব্যবসায়ী মিজান মোল্যার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের শনাক্তের ভিত্তিতে মরদেহের মময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী জাহিদকে গ্রেফতার করা হয়েছে, বাকী জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। নিহতের মরদেহ উদ্ধার পর হাসপাতাল মর্গে আনা হলে নিহত মিজান মোল্যার স্ত্রী ও তার স্বজনদের আহাজাড়িতে ভারী হয়েছে ওঠে পরিবেশ।

এসময় নিহত ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম বলেন, গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকেই কোন সন্ধান পাওয়া যায়নি মিজানের বন্ধ রয়েছে তার সব কয়টি মোবাইল নাম্বার। এসময় তিনি তার স্বামীর ব্যবসায়িক পার্টনার জাহিদসহ জড়িত সকলকে গ্রেফতার করে ফাঁসির দাবী জহানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর