মুজিব বর্ষ উপলক্ষে কোটালীপাড়ায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার সকাল ১০ টা থেকে কোটালীপাড়া উপজেলা পাবলিক ইনিস্টিটিউশনে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির এর নির্দেশনায় ১০৫ পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় ১৪ ইষ্ট বেঙ্গল কর্তৃক এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়।

ক্যাম্পেইন পরিচালনাকারী ইউনিট ১৪ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লেঃ কর্ণেল শুভ ইসলাম জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  কোটালীপাড়া উপজেলার যে সকল গর্ভবতী মায়েরা বর্তমানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতংক ও দরিদ্রতার কারণে ডাক্তার দেখাতে হাসপাতালে আসতে পারছে না, তাদের জন্য এ বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

কোটালীপাড়া উপজেলার মোট ১২০ জন গর্ভবতী মহিলাকে সামরিক ও বেসামরিক ৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা ও  বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ ছাড়া এ সংকটময় মুহুর্তে সকল রোগীর মাঝে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর