সোনালীস্বপ্ন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি স্কুলের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে (১৭ জানুয়ারি) শহরের এস, এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল ইসলাম ও চেয়ারম্যান মাহাফুজা ইসলাম উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এটি ধারাবাহিক বাৎসরিক কার্যক্রম।বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর