কোটালীপাড়ায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রভাতী সেবা সংস্থার বাস্তবায়ণে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়ণে ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্ধোধন এবং অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কবি সুকান্ত অডিটোরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠান ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন।  উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও অবহিতকরণ সভায় প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ, অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু বক্তব্য রাখেন।

প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ বলেন, এই প্রকল্পের উপকারভোগীদের বাড়িতে ৫টি গভীর নলকুপ ও ৬টি লেট্রিন স্থাপন করে দেওয়া হবে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী ৩০ শে জুনের মধ্যে কাজ শেষ হবে। #

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর