গোপালগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে ইউএনও-র মতবিনিময়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয়, বর্জনীয়, কর্তৃপক্ষের অনুমতি, নির্বাচন মনিটরিং সেলের সাথে সমন্বয়সহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।

সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সাংবাকিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ বলেন, এবারের নির্বাচন হবে অন্যান্য সময়ের চেয়ে একটু আলাদা। শতভাগ ফ্রি-ফেয়ার ইলেকশন হবে। কেউ হঠাৎ সাংবাদিক কার্ড বানিয়ে ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য সাংবাদিক পরিচয় দিয়ে নির্বাচনের পাশ বা গাড়ির স্টীকার পাবেন না। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি নির্বাচনে দ্বায়িত্ব পালনকারী সাংবাদিকেদের যথাযথ নিরাপত্তা দেওয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর