গোপালগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার সরদারপাড়া গ্রামে এঘটনা ঘটে।

তবে যারা ঘটনা ঘটিয়েছে তারা জামাত বা শিবির কর্মি নয় বলে দাবী করেছেন জেলা জামাত-এর আমীর অধ্যাপক রেজাউল করিম।তিনি বলেছেন, যারা আক্রমন করেছেন তারা কোন ভাবেই জামাত বা শিবিরের সাথে জড়িত নয়।পারিবারিক শত্রুতাকে অন্য খাতে প্রবাহিত করতে জামাত-শিবিরের নামে অহেতুক অভিযোগ করেছে।

অন্যদিকে, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এস এম নাসির বলেছেন, আহতরা বিএনপির কোন কর্মি নয়। তারা অন্যদেরকে ফাঁসানোর জন্য নিজেদেরকে বিএনপি কর্মি হিসাবে পরিচয় দিয়ে সুবিধা নিতে এমনটি দাবী করেছে।

জানাগেছে,এ ঘটনায় বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখ সহ মোট ৫ জন আহত হয়েছেন।এদের মধ্যে ৩ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল সরদার পাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ও দ্বীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে। টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার শেখের অভিযোগ, সরদারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জিয়ারুল ও জামসেদ মোল্লার দুই ছেলে নুর ইসলাম ও দ্বীন ইসলাম জামাত শিবিরের রাজনীতি করে। আর আমরা বিএনপির রাজনীতি করি। নির্বাচনের আগে ওদের বাড়িতে একাধিকবার ভোট চাইতে গেলে তারা বিভিন্ন খারাপ কথা বলে ও ভোট না চাইতে যাবার জন্য হুমকি দেয়। নির্বাচন পরবর্তী রবিবার বিকালে রাস্তায় গেলে কটু কথা শুরু করে তখন এর প্রতিবাদ করলে জিয়ারুল, দ্বীন ইসলাম সহ সিদ্দিক মোল্লার আরো তিন ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা করে এবং মাথায় কোপ দেয়। তখন আমার স্ত্রী ও ভাতিজা ঠেকাতে আসলে তাদের উপর হামলা করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী বলেন, ঘটনা শোনার পরে সরজমিনে পুলিশ তদন্ত করতে গিয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর