গোপালগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ও নবীনবরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শীতের শেষে আর ফাল্গুনের শুরুতে গোপালগঞ্জ সরকারি কলেজে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে পিঠা উৎসব ও ফাগুনকে বরন করে নেয়া অনুষ্ঠিত হয়েছে।একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন,আর সেই সাথে পিঠা উৎসব নতুনরা উপভোগ করেছে অন্যমাত্রায়।মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী)সকাল থেকে দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) সকালে নবীন বরণ শেষে বেলা ১২টার দিকে পিঠা ও বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ আলম।

সকালে একাদশ শ্রেণির সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে ক্যাম্পাসে বরণ করে নেওয়া। এ উপলক্ষে সেখানে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুজ্জামানের সঞ্চালনায় ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় নবীন বরণ কমিটির আহবায়ক মনিরুজ্জামান শেখ একাদশ শ্রেণির তত্ত্ববধায়ক কমিটির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষার্থী সোহানা আল ইমাম, মাহিমা, আল মেহেদী প্রমূখ বক্তব্য রাখেন ।

পরে অতিথিরা কলেজের বিভিন্ন বিভাগের আয়োজনে করা ক্যাম্পাসের ১৩টি পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেন।পিঠার স্টল গুলোতে বাংলার ঐতিহ্যের পাটি সাপটা, ভাপা, পুলি, চিতই, বকুল সহ অন্ততঃ ৫০ ধরণের পিঠা পরিবেশন করা হয়। ভোজন রসিক বাঙ্গালী শীতের পিঠার স্বাদ পরখ করে রসনার তৃপ্তি মেটান।

এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে প্যান্ডেল, স্টল ফুল সহ বিভিন্ন উপকরণ দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। রাখা হয় অন্ততঃ ১০টি দৃষ্টি নন্দন সেলফি স্পট। শিক্ষক,শিক্ষার্থী, অবিভাবক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উৎসব মুখর পরিবেশে এতে অংশ নিয়ে নির্মল আনন্দ উপভোগ করেন।

উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ আলম বলেন, আমাদের যে গ্রামীন ঐতিহ্য এটাকে ধরে রাখতে আমরা শিক্ষার্থীদেরকে উদ্ভুদ্ধ করে এই পিঠা উৎসবের আয়োজন করিয়েছি।শিক্ষার্থীরা আধুনিকতার চাপে যাতে তাদের পুরানো ঐতিহ্যকে ভুলে যেতে না পারে।

immage 1000 02

গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন বলেন,পিঠা উৎসব করতে পেরে কলেজের শিক্ষার্থীরা খুবই খুশি। বিশেষ করে পিঠার প্রচলন এখন নাই বললেই চলে। কিন্তু, রাতভর তারা নিজ নিজ বাড়িতে পিঠা তৈরী করে উৎসবে আনতে পেরে খুশি।

ডিজিটাল যুগে শিক্ষার্থীরা পুরানো ঐতিহ্যকে ভুলতে বসেছে। তাদেরকে নিজের ঐতিহ্য ধরে রাখতে মূলতঃ এই পিঠা উৎসব ও বসন্ত বরনের আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন উৎসবের আয়োজন অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

এ ধরনের আয়োজন প্রতিবছরই কলেজ কর্তৃপক্ষ আয়োজন করবেন এমন প্রত্যাশা শিক্ষার্থীদের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর