গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে বিহান মন্ডল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে। সে ফেরধরা গ্রামের নির্মল মন্ডলের ছেলে।
বিহান মন্ডলের কাকী নয়ন মন্ডল বলেন, দুপুরের দিকে হঠাৎ করে বিহানকে বাড়িতে দেখতে না পেয়ে আমরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে আমরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানির নিচ থেকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
