গোপালগঞ্জে মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ(২০)নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে।

আজ রোববার দুপুরে কোটালীপাড়ার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানাগেছে, নাগরা থেকে মোটর সাইকেলে করে বাড়ী যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত মুখি একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলের রিয়াজ শেখ নিহত হয় এবং অপর দুই জন আহত হয়। আহতদের কোটালীপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

- Advertisement -

আরও খবর plus!

মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর