গোপালগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় নিহত-১, আহত-২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় সাজিদুল মোল্লা(১৯)নামে এক যুবক নিহত ও অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়েছে।আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।সে  টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের  হায়দার মোল্লার ছেলে।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার এস.আই শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে আসে এবং নিহত ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাজিদুল তার আরো দুই বন্ধুকে সাথে নিয়ে জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল।এসময় নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্রা(২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২০)কে আশংকাজনকভাবে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর