গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রাফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রয়োজনে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ  নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন।

তিনি আরও বলেন, মানবিক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জে সরকারি জমিতে একটি বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সমাজসেবীদের এগিয়ে আসার আহবান জানান। 

রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিন-এর সাংবাদিক আমিনুল হাসান শাহিন,বাংলা নিউজ-২৪ এর সাংবাদিক ও রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল কবির মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক প্রসুন মণ্ডল, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান ও্র চ্যানেল-২৪ এর সাংবাদিক বাদল সাহা প্রমূখ।

সভায় বক্তারা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরেন বক্তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর