করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে যশোর সেনানিবাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনার ক্রান্তিলগ্নে অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে মাঠ পর্যায়ে কঠিন এক লড়াইয়ে যোদ্ধাদের ভূমিকায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্থদের পাশে থেকে প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে জনসমাগম বন্ধ করতে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

শুক্রবার (২৬ জুন) সকাল থেকে রাত পর্যন্ত বৃহত্তর যশোর অঞ্চলের সকল জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, বাসস্ট্যান্ড, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে এ টহল দেয় তারা। এসময় রাস্তায় থাকা পথচারীদের এবং গাড়ির যাত্রীদের স্বাস্থ্য বিধি মানা ও মাস্ক পরিধান নিশ্চিত করা হয়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে মাইকিং এর মাধ্যমে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন ও ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা-কেনা করার অনুরোধ জানান। পাশাপাশি অসহায় এবং দুস্থদের হাতে ত্রান বিতরণ, মুজিববর্ষ উপলক্ষ্যে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা প্রদান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানাবিধি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রার উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মানের কাজ। আম্পানের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরা এবং খুলনায় পানিবন্দী শত শত অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও ত্রান সহায়তা প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী মেরামতসহ সিমেন্ট সীট বিতরণ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদানসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর