গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

চাকরি মেলা ও সেমিনার করেছে গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

আজ বৃহস্পতিবার(১৬ এপ্রিল)দিনব্যাপী ওই প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের আর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের সভাকক্ষে সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান।

সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশল মো: নুরুল হক ।

সেমিনার উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আরিফ-উজ- ফিতা কেটে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে চাকরি মেলার উদ্বোধন করেন। পরে তিনি চাকরি দাতা ১১ টি প্রতিষ্ঠানের স্টল ঘুরে-ঘুরে দেখেন।স্টলে কর্মরতদের সাথে তিনি কথা বলেন।তিনি চাকরী প্রত্যাশীদেরও খোঁজ-খবর নেন।

এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো: নুরুল হক বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের আর্থায়নে মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বেকার সমস্যার দূর করণের লক্ষ্যে বিদেশী দাতা সংস্থা এ প্রকল্পে অর্থায়ন করে আসছে । আমাদের চাকুর মেলায় ১১ টি চাকরি দাতা প্রতিষ্ঠানের স্টল বসেছে । তারা আমাদের গ্রাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করছে । এসব শিক্ষার্থীর যোগ্যাতা অনুযায়ী তারা চাকরির ব্যবস্থা করবে । এতে কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর