স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)” শীর্ষক প্রকল্পের উন্নয়নমূলক কাজ ADB অর্থায়নে প্রশিক্ষণ বাস্তবায়নে (এলজিইডি)
দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কমিউনিটি অর্গানাইজারগণের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১৫ এবং ১৬ এপ্রিল) দুই দিন ব্যাপী এই কর্মশালার প্রথম দিনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)” প্রকল্পের আওতায় “জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জ এ কর্মশালা আয়োজন করে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির নিবার্হী প্রকৌশলী মোঃ এহসানুল হক।
নির্বাহী প্রকৌশলী গ্রামীন অবকাঠামো উন্নয়ণ কাজ আরো টেকসই ও দীর্ঘস্থায়ী করার বিষয়ে আলোচনা করেন। তিনি প্রকল্পের কাজ আরও গতিশীল করতে প্রতিকূলতা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক উপদেশ ও সর্বাত্বক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন,বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম, সহকারী প্রকৌশলী ক্রিলিক অর্পণ পাল, ট্রেনিং কোঅর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম।
কর্মশালায় প্রথম দিনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি গোপালগঞ্জের পাঁচ উপজেলার মোট ২০জন উপজেলা উপ সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন।কর্মশালের দ্বিতীয় দিনে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, ইউ.পি সদস্য, মহিলা ইউ.পি সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
