গোপালগঞ্জে দুইশত পিস পিপিই দিলো ওয়ালটন গ্রুপ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দুইশত পিস পিপিই দিয়েছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ও দেশের শীর্ষ স্থানীয় ইলেক্ট্রনিক্স পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

আজ রবিবার (২৮ জুন) দুপুর ২টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু রায়ের কাছে এসব পিপিই সেট হস্তান্তর করা হয়। দুইশত পিপিই সেটের মধ্যে ২৫ পিস আইসিইউতে ব্যাহারযোগ্য ও ৭৫ পিস সাধারন পিপিই সেট রয়েছে।

এ সময় ওয়ালটন গ্রুপের ডেপুটি নির্বাহী পরিচালক শরীফ হারুন-আর-রশিদ সনি, বিশিষ্ট ব্যবসায়ী সুমন শরীফ ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আব্দুল খবির উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু রায় ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসব পিপিই সেট দেয়ায় সরকারী কর্মকর্তারা ও চিকিৎসকেরা করোনা মোকাবেলায় আগ্রহী হয়ে উঠবেন। আগামীতেও দেশ সেবায় ওয়ালটন গ্রুপ পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।

ওয়ালটন গ্রুপের ডেপুটি নির্বাহী পরিচালক শরীফ হারুন-আর-রশিদ সনি বলেন, দেশে ব্যপকহারে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলছে। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলাও রয়েছে। এ জেলায়ও ব্যাপকহারে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলছে। করোনার সংক্রমণ হার কমাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা ও চিকিৎসকেরা কাজ করতে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে দুইশত পিস পিপিই সেট দেয়া হলো। আগামীতেও যে কোন পরিস্থিতিতে ওয়ালটন গ্রুপ দেশ সেবায় এগিয়ে আসবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর