গোপালগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী শুরু হওয়া ভূমিসেবা মেলার অংশ হিসেবে নানা আয়োজনে গোপালগঞ্জেও তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৯ মে) গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলার প্রথমার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক কেন্দ্রীয়ভাবে  ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শিত হয়।

এরপর  সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কৌশিক আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  রুলি বিশ্বাস বক্তব্য  রাখেন।

এরপর অতিথিরা  বিভিন্ন সময়ে পেন্ডিং  এল এ কেসের চেক ও সই মহুরী পর্চা সেবা গ্রহীতাদের মাঝে বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ ভূমি সেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে সদর উপজেলা ভূমি অফিস থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। আগামী ২১ মে পর্যন্ত এই ভূমি সেবা মেলা চলবে।

তিন দিনব্যাপী মেলা থেকে নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি,  ভূমি মন্ত্রণালয় সার্ভিস পোর্টাল-এ রেজিস্ট্রেশন, অনলাইনে মৌজা ম্যাপের জন্য আবেদনসহ  নানা বিষয়ে তাৎক্ষনিক সুবিধা পাবেন।

- Advertisement -

আরও খবর plus!

2 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর