গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের উপ-পরিচালক নাজমুন নাহার।

সভায় বক্তারা সঠিক পরিমাপের গুরুত্ব তুলে ধরে বলেন, যেকোনো সঠিক ও টেকসই নীতি নির্ধারণে নির্ভুল পরিমাপ অত্যন্ত জরুরি, যা জনগণের আস্থা অর্জনে সহায়তা করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর