গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান –এম.পি সেলিমুজ্জামান সেলিমের

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

পবিত্র ঈদুল আযহা পালন পরবর্তি গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকার নেতা কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতি সমাজে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ঈদের দিন গত বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে আজ শনিবার পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নেতাকর্মীরাও তার বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এসময় তিনি স্থানীয় নেতা কর্মী, সমর্থক, গণ্য মান্যব্যক্তি এবং সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শুনে প্রতিকারের ব্যবস্থা করেন।

আজ শনিবার (৩০ মে) বিকেলে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি গ্রামে নিজ বাড়িতে আগত বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, আমরা জনগণের সেবক হিসেবে দীর্ঘ মেয়াদে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সমাজের সব ধর্ম, বর্ণ ও শ্রেণি পেশার মানুষ যেন শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের হিংসা-বিদ্বেষ, সংঘাত বা মারামারির ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে নেতা-কর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে। কোথাও কোনো ভুল বোঝা বুঝি বা বিরোধের সৃষ্টি হলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। আমরা বিভেদ নয়, সম্প্রীতি চাই। সমাজের সকল মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য।

এ সময় তিনি নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নেওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ও পর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমান সহ মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর