টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে দশম শ্রেণীর ছাত্রকে হাতুড়ি পেটা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খেলাধুলার নিয়ে পূর্বের একটি মারধরের ঘটনার জেরে দশম শ্রেণীর এক ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। 

মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রীজের উপর এ মারপিটের ঘটনা ঘটে।

আহত আরাফাত ইসলাম নয়ন উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র। তিনি বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় নয়নের পিতা খালিদ শেখ গতকাল রাতে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন, রাকিব। 

আহত নয়নের পিতা খালিদ শেখ বলেন, কয়েক মাস আগে এসএসসি পরিক্ষার্থী ও দশম শ্রেনীর নতুন ছাত্রদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলাধুলা চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে উভয় পক্ষের মুরব্বি ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সেই ঘটনার জের ধরে ওরা মঙ্গলবার বিকালে বিদ্যালয় থেকে ফেরার পথে আমার ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তখন নয়নের কাছে থাকা একটি মোবাইল নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মারপিটের ঘটনায় খালিদ শেখ নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

2 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর