গোবিপ্রবিতে ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাস্টার্স (থিসিস)ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে।

আজ বুধবার(৮ জুলাই)দুপুর ১২টায় টেনিস কোর্ট প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বিভিন্ন বিভাগের মাস্টার্স (থিসিস) ফেলোশিপপ্রাপ্ত ৬৩ শিক্ষার্থীদের  হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এসময় অনুষ্ঠানের প্রধান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, টাকার পরিমাণ সামান্য হলেও এর ইমপ্যাক্ট অনেক গভীর। এটা তাদের গবেষণা কর্মে উৎসাহিত করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের কর্মের মাধ্যমে দেশ ও দেশের বাইরে এ বিশ্ববিদ্যালয়ের মান উজ্জ্বল করবে।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান অত্র বিশ্ববিদ্যালয়ে বলেন, এই ফেলোশিপ শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ শামসুল আরেফিন। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মইনুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর