আবাসিক হোটেল থেকে ৫ নারীসহ আটক-১১, জেল-জরিমানা, হোটেল সিলগালা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে ৫ নারীসহ ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।এসময় তাদেরকে বিভিন্ন অংকের জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।এ ঘটনায় ওই আবাসিক হোটেলটি সীলগালা করা হয়।

আজ সোমবার(২০ জুলাই)বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জেল-জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার দক্ষিণ বাংলা গেষ্ট হাউজে অসামাজিক কায্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই হোটেল থেকে অসামাজিক কায্যকলাপে জড়িত থাকার দায়ে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়।পরে আটককৃতদের বিভিন্ন অংকের জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।এসময় দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ সীলগালা করে দেয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর