টুঙ্গিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু; চিকিৎসা না পাওয়ার অভিযোগে চিকিৎসক লাঞ্ছিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না পেয়ে করণা উপসর্গ নিয়ে কাজী আলমগীর নামের এক রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠেছে।

এ সময় জরুরি বিভাগে কর্তব্যরতঃ চিকিৎসক ডাঃ অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা।আজ শনিবার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়ার আলী মুন্সী বলেন, আজ শনিবার সকালে করোনা উপসর্গ নিয়ে ওই রোগী আমাদের কাছে আসলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করার কার্যক্রম শুরু করি। এরই মধ্যে ওই রোগীটি সকাল ৮টার দিকে মারা যায়। রোগীর আত্মীয় গাজী তরিকুল ও তার সাথে আসা ৩/৪ জন লোক কর্তব্যরতঃ চিকিৎসক ডাঃ অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, ডাক্তার কে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সকল চিকিৎসকের মতামত সত্বেও করণা কালীন সময়ে চিকিৎসা সেবা ব্যহত করে আমরা কোনো কর্মসূচি না দিয়ে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চিকিৎসকদের পক্ষে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর