গোপালগঞ্জে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শোভন সরকার। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ষষ্ঠী পদ রায়।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি, কৃষি বিপনন কর্মকর্তা সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিদেশ গমনেচ্ছু ও প্রবাস ফেরত কর্মী, পরিবহন শ্রমিক, ইজিবাইক শ্রমিক, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিণ্ন শ্রেনী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি সহ অন্যান্য আলোচকবৃন্দ জানান যে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম /সেবা সমুহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহন করতে হবে। অবৈধ বিদেশ গমন বন্ধ করা, মানসম্মত প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা, মধ্যসত্ত্বভোগীদের শাস্তির আওতায় আনাসহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে ম তপ্রকাশ করা হয়।
