গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার জের ধরে প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দকে কেন্দ্র করে তুহিন মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যার জের ধরে প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত সদর উপজেলার চর বয়রা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শনিবার বিকালে প্রতিপক্ষের হাতে নিহত তুহিন মোল্লার দাফন সম্পন্ন হয়।

এরপরই সন্ধ্যার দিকে নিহত তুহিন মোল্লার সমর্থকরা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মিজান মোল্লা ও তার ভাই ছোটন মোল্যা এবং তাদের সমর্থকদের আটটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে মামলা লুটপাট করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

প্রসঙ্গত, সদর উপজেলার চরবয়রা পশ্চিমপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। এ নিয়ে গত শুক্রবার (৩ জুলাই) কথা কাটাকাটির জের ধরে মিজান মোল্লা ও তার ভাই ছোটন মোল্লার সমর্থক রাজু মোল্লা ফুলকুচি (টেঁটা) দিয়ে কুপিয়ে তুহিনকে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানে তুহিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর