গোপালগঞ্জে জেলা পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জেলা পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।“রূপালী মৎসে ভরবো দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালনের ২য় দিনে সোমবার জেলা মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার  গোপালগঞ্জ, বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট অধ্যক্ষ রিপন কান্তি ঘোষ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড.নিয়াজ আল হাসান।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সঞ্জালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলার মৎস্য খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য অফিসার সায়েদুল ইসলাম ভুইয়া, সদর উপজেলা ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের ইনস্ট্রাকটরবৃন্দ এবং ৬০ জন মৎস্য চাষী ও মৎস্যজীবী এবং উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন কিভাবে বুদ্ধি করা যায়, মানব দেহের জন্য ক্ষতিকর এমন মাছের চাষ কিভাবে বন্দ করা যায় এবং অবৈধ উপায়ে মাছ ধরা থেকে কিভাবে মৎস্য আহরনকারীদের বিরত রাখা যায় সেসব বিষয়ে উপস্থিত উদ্যোক্তদের সাথে মতবিনিময় করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর