গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, যৌথ গবেষণা, আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সৌজন্য সাক্ষাতের জন্য বেরোবি উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর