আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শোডাউন ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন সরদার আকিবুল ইসলাম।
মঙ্গলবার(২০ অক্টোবর)বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানবমীর শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এরআগে তার কর্মী সমর্থকদের নিয়ে নিজড়া হাইস্কুল মাঠ থেকে একটি নির্বাচনী শোডাউন বের করেন। এসময় তিনি বিভিন্ন স্থান ঘুরেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। শোডাউনে ওই ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী এবং অর্ধশতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল অংশ নেয়।
এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রæতি অনুযায়ী সারাদেশে অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ঘোষিত অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছি।পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের জন্য গোপালগঞ্জ-১ ও ২ আসনের সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছি। নির্বাচনে ভোটাররা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাহলে এলাকার উন্নয়ন সহ সাধারণ মানুষের পাশে থাকবো। সকল শ্রেণি পেশার মানুষের জিবনমান উন্নয়নের চেষ্টা করে যাবো। সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবো। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম নিজড়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রæতি দেন।
নিজড়া ইউনিয়ন হবে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন
- Advertisement -
- Advertisement -
