গোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাঁধা দেয়ায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে।এ সময় আহত গয়েছে ২ পুলিশ সদস্য।
আজ শনিবার(২৪ অক্টোবর)বেলা ৩টার দিকে সদর উপজেলার রঘনুথপুর এলাকায় বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষেত ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল দেবার সময় টহল পুলিশের একটি দল এতে বাঁধা দিতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে রাঠি-সোটা নিয়ে হামলা চালায় এবং গাড়ির গ্লাস ভাংচুর করে।হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য এসময় আহত হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।বিস্তারিত এই মূহুর্তে বলা যাচ্ছেনা বলে জানান তিনি।
