গোপালগঞ্জে মধুমতি বিলরুট ক্যানেল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জের মধুমতি বিলরুট ক্যানেল থেকে অজ্ঞাত নামা এক বৃদ্ধার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা এলাকা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, তেলিভিটা এলাকার মধুমতি বিলরুট ক্যানেলের ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে পানিতে তার মৃত্যু হয়েছে। তবে এখন পযর্ন্ত ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর