গোপালগঞ্জে নতুন করে ২ করোনা রোগীর মৃত্যু ও দুই চিকিৎসকসহ ৩৭ জনের পজেটিভ শনাক্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের মৃত্যু ও দুই চিকিৎসকসহ ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৯ ও আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ১৩, টুঙ্গীপাড়ায় ৩, কোটালীপাড়ায় ৭, কাশিয়ানী ৮ জন ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন ৬ জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১০৬৯ জনের মধ্যে জেলা সদরে ৩২৫, টুঙ্গিপাড়ায় ১৭৪, কোটালীপাড়ায় ১৬৪, মুকসুদপুরে ২০৯ ও কাশিয়ানী উপজেলায় ১৯৭ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬৭ জন ও অন্য ৩৮৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১৯ জনের মধ্যে জেলা সদরে ৬, টুঙ্গিপাড়ায় ৪, কোটালীপাড়ায় ১, কাশিয়ানীতে ৩ ও মুকসুদপুর উপজেলায় ৫ জন রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর