কোটালীপাড়ায় বোনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বোনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভাই। আজ শুক্রবার উপজেলার রাজিন্দারপাড়া গ্রামে নিহত কুলসুম বেগম (৬০) এর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুলসুম বেগমের ভাই স্কুল শিক্ষক আবুল কালাম ফকির লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, আমার বোন একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ৪ জুলাই আমার বোনের সৎ ছেলেরা নির্মম ভাবে পিটিয়ে আমার বোনকে হত্যা করে। এ ঘটনায় আমার ভাগ্নে স্বপন সিকদার বাদী হয়ে

কোটালীপাড়া থানায় ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-০২/২০২০। এই মামলা দায়েরের পরে পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করে। কিন্তু মামলার প্রধান আসামী আলাউদ্দিন সিকদার এখনো গ্রেফতার হয়নি। মামলার প্রধান আসামী আলাউদ্দিন সিকদার প্রতিনিয়ত তার সৎ ভাই ও মামলার বাদী স্বপন সিকদারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমি অবিলম্বে মামলার প্রধান আসামী আলাউদ্দিন সিকদারের গ্রেফতার ও আমার বোনের হত্যাকারীদের শাস্তি দাবি করছি।

এ সময় নিহত কুলসুম বেগমের ভাই আব্দুল হালিম ফকির, মেয়ে তাসলিমা বেগম, ছেলে মহসিন সিকদার, স্বপন সিকদার উপস্থিত ছিলেন।

নিহত কুলসুম বেগমের ছেলে ও মামলার বাদী স্বপন সিকদার অভিযোগ করে বলেন, মামলা প্রত্যাহার করে না নিলে আমার সৎ ভাই আলাউদ্দিন সিকদার আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই হিমেল রানা বলেন, মামলার ৭ আসামীর মধ্যে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য: গত ৪ জুলাই কুলসুম বেগমকে তার সৎ ছেলেরা পিটিয়ে হত্যা করে। কুলসুম বেগম উপজেলার রাজিন্দারপাড়া গ্রামের ছবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর