গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আতাউল্লাহ সিকদার (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আতাউল্লাহ সিকদার কোটালীপাড়া উপজেলার কাকাডাঙ্গা গ্রামের রবিউল সিকদারের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ লুৎফর রহমান জানান, সকালে পিঞ্জুরী ইউনিয়েনের চেয়ারম্যান আবু সাঈদ সিকদারের মাছের ঘেরে কাজ করছিল আতাউল্লাহ। মাদ্রাসা থেকে নেয়া বিদ্যুৎ সংযোগের তার ঘেরের মধ্যে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন আতাউল্লাহ।

পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর