গোপালগঞ্জে নতুন করে ৩০ জন করোনা রোগী শনাক্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে এক ডাক্তারসহ ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭৮ জনে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৭ জন, সদর উপজেলায় ৬ জন, মুকসুদপুর উপজেলায় ৫ জন ও কাশিয়ানী উপজেলায় ৪ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৬হাজার ৭৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকীদের মধ্যে ৮৫৫ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৯৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৯৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত ১ হাজার ২৪৮ জনের মধ্যে সদর উপজেলায় ৪০৭ জন, মুকসুদপুরে ২৩৫ জন, কাশিয়ানীতে ২৩০ জন, টুঙ্গিপাড়ায় ২০৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৯৭ রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর