কোটালীপাড়ায় ২০হাজার মাস্ক বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ শনিবার করোনাভাইরাস প্রতিরোধে শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে ২০হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
কোটালীপাড়া পৌর সভায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখের হাতে এ মাস্ক তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আমিনুজ্জামান খান মিলন, রুহুল আমিন খান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, কাউন্সিলর আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হলো। এর আগেও এ উপজেলায় শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর