গোপালগঞ্জে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে আজ শনিবার দুপুরে পানিতে ডুবে ফাতেমা (৫) ও তামান্না (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা খালাতো বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো-সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ে ফাতেমা ও চরমানিকদাহ গ্রামের তারা মিয়ার মেয়ে তামান্না।
জানাগেছে, চরমানিকদাহ গ্রামের তারা মিয়া পরিবারের সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার করপাড়া সরদারপাড়া গ্রামের রুহুল আমীন খানের মেয়ের বিয়ে উপলক্ষে ওই বাড়িতে যান।
আজ শনিবার দুপুরে ফাতেমা ও তামান্না গোসল করতে বাড়ির পাশে পুকুরে যায়। কিন্তু, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওই দুই শিশু ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
আগামীকাল রোববার ফাতেমার বড় বোনের বিয়ে হওয়ার কথা রয়েছে। কিন্তু, বিয়ে বাড়িতে আনন্দের বদলে এখন শোকের মাতম চলছে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর