মুকসুদপুরে পি.পি.ই বিতরণ করলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী পি.পি.ই এবং মাক্স ব্যক্তিগত তহবিল থেকে বিতরণ করলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব পি.পি.ই এবং মাক্স বিতরণ করেন তিনি। এসময় মুকসুদপুর থানা, মুকসুদপুর উপজেলা স্বাসস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মাহমুদুর রহমান এবং বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত প্রমুখ।

মুকসুদপুর থানা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষে করোনাকালিন সময়ে নিত্য ব্যবহার্য্য পি.পি.ই ও মাক্স গ্রহণ করেন এবং মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ বলেন, আমার ব্যাক্তিগত তহবিল থেকে মহামারী করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী পি.পি.ই এবং মাক্স বিতরণ করলাম। এছাড়াও আমাদের সাংবাদিকদের একটা কল্যাণ ট্রাষ্ট আছে, মুকসুদপুরের কোন সাংবাদিক করোনায় আক্রান্ত হলে এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেও কোন সাংবাদিক অর্থাভাবে ভুগলে তাকে কল্যাণ ট্রাষ্ট থেকে সহযোগিতা পাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর