কাশিয়ানীতে নৈশ কোচ থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭ ডাকাত জেল হাজতে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ থেকে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে প্রেফতারকৃত ৭ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামের আলী আক্কাসের দুই ছেলে কালাম শেখ (৩০)ও ইলিয়াস শেখ (২৮), এই এলাকার হাসমত আলী সিকদারের ছেলে বাবুল শিকদার (৪০), গাজীপুর জেলার টুঙ্গী থানার এরশাদ নগর বস্তির নবীন হোসেনের ছেলে আশিক রায়হান (২০), রংপুর জেলার পীরগঞ্জ মকিমপুর গ্রামের  মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৫), খুলনা জেলার লবনচোরা এলাকার মোল্যাপাড়া গ্রামের ফজলুল হক তালুকদারের ছেলে মোঃ জিহাদ হোসেন জিয়া তালুকদার (২৫) ও একই জেলার খানজাহান আলী থানার গিলাতলা খা পাড়া এলাকার আমজাদ শেখের ছেলে  ফরহাদ শেখ (২৫)।

ইমাদ পরিবহনের সুপার ভাইজার মোঃ নুরুল ইসলাম জানান, গতকাল সোমবার  রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে গ্রেফতারকৃত ওই ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে টিকিট কেটে বাসে ওঠে। কিন্তু, তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আমি ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানকে বিষয়টি জানাই। এরপর পুলিশের একটি টিম ভাটিয়াপাড়া থেকে এদের অস্ত্রসহ আটক করে। আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নিলেও ডাকাতি করার সুযোগ পায়নি।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, গোপান সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশ যৌথ অভিযান চালায়। রাত পৌনে ১টার দিকে ইমাদ পরিবহনের নৈশ বাসটি ভাটিয়াপাড়া মোড়ে পৌছালে বাসের গতিরোধ করা হয়। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাত জনকে আটক করে দেহ তল্লাসী করা হয়। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র সাতটি বিভিন্ন মাপের চাকু উদ্ধার করা হয়। তিনি আরো জানান, পরে যাত্রীবেশী ওই ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন পূর্বক সংগঠিত হওয়ার অপরাধে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর