কোটালীপাড়ায় অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা শীর্ষক সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প’ বাস্তবায়নে অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা শীর্ষক সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সহকারী প্রকৌশলী আবু জাফর, এলসিএস অফিসার ফাতেমা খাতুন বক্তব্য রাখেন।
সভায় আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সদস্য ও ইউপি সচিবসহ কৃষক প্রতিনিধি, স্কুল শিক্ষক, এনজিও কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর