গোপালগঞ্জে ফেসবুক গ্রুপ ” প্রিয় গোপালগঞ্জ ” বান ভাসিদের ত্রান দিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 

মোহনা রিপোর্ট।।

কোন ধনাঢ্য ব্যক্তি বা সরকারী বেসরকারি প্রতিষ্ঠান নয়; এবার বন্যার্তদের পাশে দাড়ালো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ “প্রিয় গোপালগঞ্জ” গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামনগর, বরুয়া, কলাবাড়ী গ্রামসহ আশেপাশের ১০০ বানভাসি পরিবারকে ত্রান সহায়তা দিয়েছে। এর মধ্যে ছিল শুকনা খাবার, মোমবাতি, ম্যাচলাইট এবং পানি বিশুদ্ধকরনের জন্য ফিটকারী। গবাদি পশুর জন্য কুড়া, ভুসি ও খইল।

আজ শুক্রবার সকালে গ্রুপের পক্ষ থেকে গ্রাম গুলোতে বান ভাসিদের বাড়ী বাড়ী গিয়ে এসব উপহার সামগ্রী দেওয়া হয়। এসময় প্রিয় গোপালগঞ্জ গ্রুপের পক্ষে সাবিক হোসেন হৃদয়, অসিত অনিক, সৌরভ সাহা, গোপাল সাহা, ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে গোপালগঞ্জে মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড সেনেটাইজার, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিনামূল্যে এবং মেডিকেল ইকুইভমেন্ট নো-লস নো- প্রফিট ভিত্তিতে বিতরণ করে আসছে সংগঠনটি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর