পদ্মা সেতুর নিরাপত্তা ও দূর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরী চলাচল বন্ধ করা হয়েছে-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
মোহনা রিপোর্ট।।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা নদীতে অতিরিক্ত স্রোতের মধ্যে পদ্মা সেতুর কাজ চলছে। স্রোতের কারনে পদ্মা সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না, ফেরীগুলো চরে গিয়ে আটকে যাচ্ছে। আশংকা করা হচ্ছে রাতে যদি ফেরী চলাচল চালু থাকে তাহলে বড় ধরনের দূর্ঘটনা ঘটনা আশংকা রয়েছে। সরকার চায় না খেয়ালীপনার কারনে পদ্মা সেতুর কর্মকান্ড ব্যহত হোক, ক্ষতিগ্রস্থ হোক। যে কারনে পদ্মা সেতুর নিরাপত্তা ও দূর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরী চলাচল বন্ধ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাত বরনকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম, শাহজাহান,     বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাটগাতী লঞ্চঘাট পরিদর্শন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর