মেডিকেল কলেজের ৬-তলা ভবন থেকে পড়ে গিয়ে টেকনোলজিস্টের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ মেডিকেল কলেজের ৬-তলা থেকে পড়ে গিয়ে সুস্মিতা মজুমদার ইভা(২৬) নামে এক নারী মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬-তলা ভবন থেকে তিনি পড়ে যান।

সে গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে। তিনি এক সন্তানের জননী।তার স্বামীর নাম রাজিব মজুমদার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, আজ শনিবার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬-তলায় পিসিআর ল্যাব টেকনোলস্টিদের প্রশিক্ষণ কর্মশালা চলছিলো। বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় ৬ প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে সুম্মিতা নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার।

খবর পেয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারি পরিচালক অসিত কুমার মল্লিক ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের চাচা শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক(সার্জারী) ডাঃ অনুপ কুমার মজুমদার জানিয়েছেন, আমার ভাতিজি একা একা পড়ে যেতে পারে না। তাই তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘটনের দাবী জানাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানিয়েছেন, যেহেতু পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, তাই লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, এটা একটি দুঃখজনক ঘটনা। ঘটনাটি কি ভাবে ঘটলো তা বের করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তি দূর্ঘটনা এড়াতে ভবনের বারান্দায় উচুঁ র‌্যালিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর