সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লড়াইয়ে যশোর সেনানিবাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা যুদ্ধে বিপন্ন মানুষের ভেতর শক্তি ও সাহস জুগিয়ে সাধারণ মানুষের সুরক্ষার জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় বাজারগুলোতে মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে। গণপরিবহনসহ অন্যান্য যানবাহন যাতে করোনাকালীন সময়ে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য সেনাসদস্যদের তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া, ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণসহ সকল প্রকার মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, খুলনার উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর