গোপালগঞ্জে মাকে হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ গুম করার দায়ে ছেলে গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার দায়ে ছেলে আকাশ পান্ডেকে(১৬)গ্রেফতার করেছে পুলিশ। এসময় লাশ পোড়ানোর কেরসিনের বোতল উদ্ধার করা হয।

গ্রেফতারকৃত আকাশ পান্ডে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মা মনসিক রোগী হাসি পান্ডের কাছে খাবার চায় ছেলে আকাশ। এ সময় মা হাসি পান্ডে খাবার ফেলে দিয়ে বটি দিয়ে কোপ দিতে চাইলে আকাশ লাকড়ী দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে।

এতে হাসি পান্ডে ঘটনাস্থলে মারা গেলে আকাশ একটি নৌকায় করে লাশ বাড়ী থেকে চারশ’ ফুট দূরে নিয়ে যায। পরে সেখানে শুকাতে দেয়া কাঠের স্তুপের উপর লাশ রেখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনার পর আকাশ তার মাকে বিভিন্ন স্থানে খোঁজ করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ ৪ জনকে আসামী করে একটি মামলা ও পরে জিডি দায়ের করায়।

এতে নিহত হাসি পান্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুব্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জন পান্ডেসহ ৫জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত হাসি পান্ডের বড় ছেলে আকাশ পান্ডেকে গ্রেফতার করে। সে পুলিশী জিজ্ঞাসাবাদে নিজ মাকে হত্যার কথা ও লাশ পুড়িয়ে গুম করার কথা স্বীকার করে। আজ শুক্রবার বিকালে আসামী আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর