গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়নে মাছের পোনা অবমুক্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জ সদর উপজেলার উরফী, জালালাবাদ ও চন্দ্রদিঘলীয়া ইউনিয়নে আজ রোববার ৮৭৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী ইউনিয়ন ৩ টির বিলে ও খালে এসব মাছের পোনা অবমুক্ত করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইকবাল গাজী, বিএম ওবায়দুর রহমান, এম সুপারুল আলম উপস্থিত ছিলেন।
জেলার সকল ইউনিয়নের খালে-বিলে দেশীয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধির জন্য গোপালগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর উন্মুক্ত খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করছে বলে জনান গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর