কোটালীপাড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
দূর্গা পূজাকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে কান্দি ইউ.পি পরিষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান।

সভায় কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়, কান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিন্ধার্থ বাড়ৈ, ব্যবসায়ী আবুল কাশেম বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক নির্মূলে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি তাদের কর্মকান্ডের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করবে। এছাড়াও আগামী দূর্গাপূজা যাতে সুন্দর ভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্যও এই কমিটি কাজ করবে বলে আমি আশা করি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর