গোপালগঞ্জে মধুমতি নদীর কাঠা উচ্ছেদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।
গোপালগঞ্জে আজ বুধবার গোবরা এলাকায় মধুমতি নদীতে দেয়া কাঁঠা (গাছের ডাল ফেলে বাঁশ দিয়ে আটকে মাছ ধরার ফাঁদ) উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ মৎস্য অফিসের উদ্যোগে চালানো অভিযানে মধুমতি নদীর ওই এলাকার প্রায় ২৫ টি কাঁঠা উচ্ছেদ করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের নেতৃত্বে চলা এ অভিযানে স্থানীয় লোকজন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন। অভিযান চলাকালে নদী থেকে ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, আমার উপজেলার সকল নদী ও খালের সকল প্রকার কাঁঠা, ভেষাল ও কারেন্ট জাল উচ্ছেদ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর