গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস “এ” সভার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ৪ অক্টোবর ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে জেলায় ১ লক্ষ ৭০ হাজার ৯৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৪০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪৭ হাজার ৫৩৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ১ হাজার ৭১১টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৬১ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াবেন।

এ সময় ডাঃ এস এম সাকিবুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর