টেকনোলজিস্টের ৫ মাস বয়সী শিশুর হাতে এক লাখ টাকার প্রাইজবন্ড দিলেন জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ৬ তলা থেকে পড়ে নিহত টেকনোলজিস্টের ৫ মাস বয়সী শিশু রোয়ান দাসের হাতে এক লাখ টাকার প্রাইজবন্ড দিলেন জেলা প্রশাসক। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে এই প্রাইজবন্ড দেওয়া হয়।
এসময় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মাদ, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অনুপ কুমার মজুমদার, অতিরিক্ক জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাালের চিকিৎসক ডাঃ সুভাষ চন্দ্র ভাদুড়ী, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি প্রসূন মন্ডল, সলিল বিশ্বাস মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ৫ সেপ্টেম্বর শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ তলায় পিসিআর ল্যাব টেকনোলস্টিদের প্রশিক্ষণ কর্মশালা চলাকালে সুম্মিতা মজুমদার ইভা (২৬) নামে এক মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়। নিহত ইভা গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহাকারী অধ্যাপক অনুপ মজুমদারের ভাতিজি। নিহত ইভার ৫ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তার ভবিষ্যতের জন্যই তার হাতে ওই টাকার প্রাইজ বন্ড তুলে দেয়া হয়।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর